শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

বাবার স্মৃতি ধরে রাখতে ১৬ শতক জমি পুনরায় কবলা করে দিলেন মোহন চন্দ্র

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

বাবার স্মৃতি কে অমলিন রাখতে ১৬ শতক জমি পুনরায় কবলা করে দিলেন মোহন চন্দ্র ফুলবাবু। বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে তিনি এ জমি পুনরায় কমলা করে দিলেন। মোহন চন্দ্র ফুলবাবু বলেন আমার বাবা ইতিপূর্বে নিজপাড়া মৌজার জেল নং ৫৪,খতিয়ান এসএ ৬১৮ বুজরত খতিয়ান ২০৮৩ ডিপি খতিয়ান ৬২১ সাবেক দাগ নং ৩১৬৮ হালদাগ নং ৩২৫৪ ডাঙা ৩৬ শতক জমির মধ্যে ১৬ শতক জমি গ্রহিতাকে দলিল মূলে কবলা করে দেন। কিন্তু মোহরী দলিলে দাগ নং ভুল করায় জমি নিয়ে জটিলতা দেখা দেয়। পরে গ্রহিতার অনুরোধে এবং বাবার স্মৃতি ও তার রেখে যাওয়া আর্দশকে ধরে রাখতে উক্ত জমিটি পুনরায় কমলা করে দেওয়া হয়। বাবার স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা জমিটি পুনরায় পপুলা করে দিতে পেরে তিনি মানসিকভাবে তৃপ্তি পেয়েছেন। স্থানীয়রা জানান বাবার স্মৃতির প্রতি এমন সম্মান প্রদর্শনের ঘটনা নিঃসন্দেহে প্রশংসনীয়। তার উদ্যোগ অন্যদেরকেও পারিবারিক স্মৃতি এবং মূল্যবোধ সংরক্ষণে অনুপ্রাণিত করবে বলে তারা মনে করেন।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাবার স্মৃতি ধরে রাখতে ১৬ শতক জমি পুনরায় কবলা করে দিলেন মোহন চন্দ্র

১৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top