শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

আনোয়ারা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

[print_bangla]

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ রিদওয়ানুল হক, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাধব চন্দ্র বসু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমীন।

সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আনোয়ারা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top