শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

ধুনটে হিজুলী সাগাটিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে হিজুলী সাগাটিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এ্যাডভোকেট আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের। বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুস সামাদ, নবিদুল ইসলাম, অভিভাবক তোফায়েল আহমেদ, মাওলানা মোস্তফা কামাল, আবু তাহের ও ইউপি সদস্য আমিরুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষকদের নিয়মিত ও মনোযোগের সঙ্গে পাঠদান করার পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের নিয়মিত পড়াশোনা ও বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করতে হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে হিজুলী সাগাটিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top