শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় পাঁচ মাদ্রাসায় শূন্য পাস- শিক্ষকদের সঙ্গে উপজেলা প্রশাসনের বৈঠক

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মাদ্রাসাগুলোতে আশানুরূপ ফল না হওয়ায় কারণ অনুসন্ধানে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। উপজেলার পাঁচটি মাদ্রাসা থেকে কোনো শিক্ষার্থী পাস না করায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বিভিন্ন মাদ্রাসার সুপার ও অধ্যক্ষ মো. আব্দুল্লাহ মাহমুদ, মাওলানা আব্দুর রহীম, মাওলানা মো. রুহুল আমীন, মাওলানা মোফাজ্জেল হোসেন, মাওলানা নুরজামান, মাওলানা মোশারেফ হোসেন এবং সাংবাদিক শঙ্কর জিৎ সমদ্দারসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

সভায় বক্তারা মাদ্রাসাগুলোর ফল বিপর্যয়ের পেছনে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অনুপস্থিতি, মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি, অপ্রয়োজনীয় আড্ডা, অভিভাবকদের পর্যাপ্ত তদারকির অভাব এবং প্রতিষ্ঠানসংশ্লিষ্টদের দায়িত্ব পালনে আন্তরিকতার ঘাটতিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিয়মিত ও আন্তরিকভাবে পাঠদান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে হবে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের লেখাপড়ার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ ছাড়া শিক্ষার পরিবেশ উন্নত করা সম্ভব নয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আলোচিত সমস্যাগুলো সমাধানের পরও কোনো প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে প্রতিষ্ঠানের এমপিও বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় পাঁচ মাদ্রাসায় শূন্য পাস- শিক্ষকদের সঙ্গে উপজেলা প্রশাসনের বৈঠক

১৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top