হাকিমপুরের সারিম আহমেদ জুন খুলনা ক্যাডেট স্কুলে ভর্তির সুযোগ লাভ করায়   উপজেলা পরিষদ আদর্শ বিদ্যানিকেতন কর্তৃপক্ষের অভিনন্দন  

[print_bangla]

হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে  উপজেলা পরিষদ আদর্শ বিদ্যানিকেতনের সাবেক মেধাবী ছাত্র  ক্যাডেট সারিম আহমেদ জুন এমসিএসকে  তে  (মিলিটারি কলেজের  স্কুল খুলনা  ক্যাডেট) বয়েজ উইংসে ২০২৬ সেশনে কৃতিত্বের সঙ্গে ভর্তির গৌরবোজ্জ্বল সাফল্যে হাকিমপুর উপজেলা পরিষদ আদর্শ  বিদ্যানিকেতন কর্তৃপক্ষ আনন্দিত।  তার  এই অসাধারণ অর্জন শুধুমাত্র তার  ব্যক্তিগত সাফল্য নয়, এটি তার  পরিবার,হাকিমপুর উপজেলা পরিষদ আদর্শ  বিদ্যানিকেতনের  শিক্ষক শিক্ষিকাগণের  জন্যও এক অনন্য গৌরবের  বিষয়।

ক্যাডেট সারিম আহমেদ জুন  উপজেলার বিশাপাড়া গ্রামের   এ,বি, এম সাব্বির হোসেন ও  জীবন নাহার দম্পতির  একমাত্র সন্তান। এই সাফল্য আগামী দিনের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

অধ্যক্ষ এইচ. এম আওলাদ  মন্ডল বিদ্যালয়টির সকল শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের পক্ষে  তাকে  আন্তরিক  অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।

পাশাপাশি তিনি আরো বলেন,  ক্যাডেট কলেজের সুশৃঙ্খল পরিবেশে সে সততা, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধশালী একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে হাকিমপুর  উপজেলা  পরিষদ আদর্শ  বিদ্যা  নিকেতনের  সুনাম আরও উজ্জ্বল করবে।

তার এই  কৃতিত্বে  আগামী দিনের  পথচলা আরও সাফল্য মণ্ডিত ও সুন্দর হবে এবং মহান আল্লাহ তার জীবনের প্রতিটি পদক্ষেপে সহায় হবেন।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হাকিমপুরের সারিম আহমেদ জুন খুলনা ক্যাডেট স্কুলে ভর্তির সুযোগ লাভ করায়   উপজেলা পরিষদ আদর্শ বিদ্যানিকেতন কর্তৃপক্ষের অভিনন্দন  

১৮ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top