হরিণাকুণ্ডুতে মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

[print_bangla]

মাকসুদুল হক, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মাদক, যৌতুক, আত্মহত্যা, অনলাইন জুয়া, যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার আড়ুয়াকান্দি ঈদগাহ ময়দানে ৭নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বশির উদ্দিনের উদ্যোগে ও আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ বশির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুদীপ্ত রায় দীপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা বেগম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম-সম্পাদক ও বাংলাদেশ কলেজ শিক্ষক কল্যাণ সমিতির (বাকশিস) যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামালুদ্দিন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুদীপ্ত রায় দীপন বলেন, “মাদক, অনলাইন জুয়া এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলো আমাদের তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এগুলো প্রতিরোধে শুধু প্রশাসন নয়, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
উক্ত সভায় ঝিনাইদহ জেলা ও হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ, এলাকার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হরিণাকুণ্ডুতে মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

১৮ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top