শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

রাজশাহী জেলা পুলিশের আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টারঃ

মঙ্গলবার (১৮ আগস্ট ) দুপুর ১২ টায় রাজশাহী জেলা পুলিশের আয়োজনে রাজশাহী জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো.আশিক সাঈদ।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি’র সহধর্মিণী মিসেস শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ।

অনুষ্ঠানের শুরুতে রাজশাহী জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি কে গার্ড অব অনার প্রদান করেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বলেন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে চারা রোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
​অনুষ্ঠানে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

বক্তব্য শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

চারা বিতরণ শেষে ডিআইজি এবং তাঁর সহধর্মিণী মিসেস শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ, পুলিশ লাইন্স কম্পাউন্ডে পৃথকভাবে একটি করে গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী জেলা পুলিশের আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top