পিরোজপুরে জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নাগরিকরা তাদের নানা অভিযোগ, আবেদন ও সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে সরাসরি তুলে ধরেন।

গণশুনানিতে পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ নাগরিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। এ সময় ভূমি সংক্রান্ত জটিলতা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে নাগরিকরা তাদের সমস্যা ও দাবির কথা তুলে ধরেন।

নাগরিকদের উপস্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন জেলা প্রশাসক। পাশাপাশি যেসব অভিযোগ ও আবেদন তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা সম্ভব, সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাগুলো সরাসরি শুনে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের গণশুনানির আয়োজন করা হচ্ছে।

জেলা প্রশাসনের এ উদ্যোগে নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে সরাসরি তুলে ধরার সুযোগ পাচ্ছেন। জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়া এবং নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত

১৯ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top