রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ২২শে ভাদ্র, ১৪৩৩

বাঘাইছড়ির শিজক মুখ উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

[print_bangla]

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি:

“শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও” এই প্রতিপাদ্য বাঘাইছড়িতে জিপিএ 5 প্রাপ্ত ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ১৯ আগস্ট বেলা ১২ ঘটিকায় শিজক মুখ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের হল রুমে উক্ত ত্রিপক্ষীয় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় শিজক মুখ উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জ্ঞানময় চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপার ভাইজার অংজিং মারমা সহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় প্রধান অতিথি আমেনা মারজান বলেন, অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার্থীদের সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে এবং সকলের সহযোগিতায় মাদকের কালো ছোবল থেকে এই প্রজন্মকে বাঁচাতে হবে। মাদককে আমরা না বলবো।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাঘাইছড়ির শিজক মুখ উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top