
কক্সবাজার বড় বাজারে তরকারির আকাশছোঁয়া দাম: দুশ্চিন্তায় ক্রেতারা
মোরশেদ কক্সবাজার:
কক্সবাজার বড় বাজারের কাঁচা বাজারে সব ধরনের তরকারির দাম অতিরিক্ত থাকায় সাধারণ ক্রেতাদের মাঝে তীব্র অনীহা ও হতাশা দেখা দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে গিয়ে ব্যাগ ভর্তি সবজি কেনার উপায় না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। বাজার করতে আসা ক্রেতারা বলছেন, যেভাবে দাম বাড়ছে তাতে সাধারণ আয়ের মানুষের পক্ষে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে।
কাঁচা বাজারে পণ্যের বর্তমান মূল্যতালিকায় রয়েছে (প্রতি কেজি/পিস):
শসা: ৩০ টাকা,লাউ: ৫০ টাকা (প্রতি পিস),জিয়া: ৫০ টাকা
কাঁচা মরিচ: ৮০ টাকা,টমেটো: ১০০ টাকা, ঢেঁড়স (বেন্ডি): ৮০ টাকা, বেগুন: ৭০ টাকা, পটল: ৬০ টাকা, তিক্ত করলা: ৫০ টাকা, মিষ্টি কুমড়া: ৫০ টাকা
মুলা: ৬০ টাকা, কাকরল: ৮০ টাকা, কচুর ছড়া: ৫০ টাকা, কইড়া: ৫০ টাকা, লইব্বা শিম: ৮০ টাকা, ধনেপাতা: ১৪০ টাকা, ললিত আলু: ২০ টাকা, দেশি আলু: ৩০ টাকা, চায়না গাজর: ১২০ টাকা, বাংলা গাজর: ৬০ টাকা, লেবু: ৪ টাকা (প্রতি পিস) ও নতুন সীম ১৬০ টাকা।
সবজির পাশাপাশি চড়া রয়েছে মসলা ও তেলের বাজারও।
বাজার ঘুরে দেখা গেছে
দেশি পেঁয়াজ: ৪০ থেকে ৫০ টাকা (ভালো মানের দেশি পেঁয়াজ ৫০ টাকা)
ফ্রেশ কোয়ালিটির সয়াবিন তেল: প্রতি লিটার ১৯৫ টাকা
হলুদ: ২২০ টাকা, রসুন: ১৩০ টাকা, আদা: ১৩০ টাকা, শুকনা ও শুকনো মরিচ: ৩৫০, থেকে ৪০০ টাকা।
এদিকে কক্সবাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, সরবরাহ সংকটের দোহাই দিয়ে পাইকারি বাজার থেকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। এমনকি আগামী ১-২ দিনের মধ্যে খোলা ফ্রেশ সয়াবিন তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
বাজারের এমন ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে দ্রুত মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা।