আদমদীঘিতে আশ্রয়ণের চাবি হস্তান্তর ও প্রশিক্ষণ সার্টিফিকেট বিতরণ করলেন জেলা প্রশাসক: মো. তৌফিকুর রহমান

[print_bangla]

আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি উপজেলা পরিদর্শনে এসে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

এ সময় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চল ও আদমদীঘি বগুড়ার যৌথ উদ্যোগে আয়োজিত গাইড-গাইডার মৌলিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষকদের হাতে সার্টিফিকেট তুলে দেন তিনি। একই সঙ্গে একটি আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীর হাতে ঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আদমদীঘিতে আশ্রয়ণের চাবি হস্তান্তর ও প্রশিক্ষণ সার্টিফিকেট বিতরণ করলেন জেলা প্রশাসক: মো. তৌফিকুর রহমান

২০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top