কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার কমান্ডার গ্রেপ্তার

[print_bangla]

মোরশেদ কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবিরে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার সশস্ত্রগোষ্ঠী আরসার কমান্ডার ও তাঁর সহযোগী ।
আজ দুপুরে কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবিরে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার সশস্ত্রগোষ্ঠী আরসার কমান্ডার ও তাঁর সহযোগী।

কক্সবাজারের উখিয়া আশ্রয়শিবিরের একটি ক্যাম্প থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল বুধবার রাত ৯টার দিকে আশ্রয় শিবিরের ৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এপিবিএন জানায়, গ্রেপ্তার আরসার কমান্ডারের নাম মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০)। একই সময়ে তাঁর সহযোগী আবদুল হাফেজকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দুজনেই ওই ক্যাম্পের ডি-৪ ব্লকের বাসিন্দা ছিলেন। এপিবিএনের তথ্য মতে, মোহাম্মদ আলম একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা, মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

আশ্রয়শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরসার কমান্ডার মোহাম্মদ আলম ওরফে মুছা ও তাঁর সহযোগী আবদুল হাফেজ আশ্রয়শিবিরের (ক্যাম্প-৬) একটি আস্তানায় অবস্থান করছিলেন।

গতকাল রাত ৯টার দিকে এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই রোহিঙ্গা আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন,দুজনকেই উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার কমান্ডার গ্রেপ্তার

২০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top