বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

যমুনা পাড়ি দিয়ে বীর মুক্তিযোদ্ধাকে কাজিপুরের উপজেলা প্রশাসনের শেষ শ্রদ্ধাজ্ঞাপন

[print_bangla]

 

এনামুল হক,কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্রমত্তা যমুনার প্রায় পঁচিশ কিলোমিটার নদী পাড়ি দিয়ে মনসুরনগরে গিয়ে এক বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সালাম জানিয়েছে কাজিপুর উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল দশটায় মনসুরনগরের বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে তার নিজ বাড়িতে গার্ড অব অনার প্রদান করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।তিনি জানান, গত বৃহস্পতিবার রাত ১১টায় বীর মুক্তিযোদ্ধার মৃতি্যুরন খবর পান। এরপর রাতেই সিরাজগঞ্জের রাষ্ট্রীয় সালাম প্রদানকারী সদস্যদের তৈরি করেন তিনি। এরপর যমুনা পাড়ি দিয়ে শালগ্রাম কুমারীয়াবাড়ির বাসিন্দা ওই বীর মুক্তিযোদ্ধার জানাযায় অংশ নেন তিনি। এরপর বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানিয়ে তার শোকাহত পরিবারকে সান্ত্বনা ও সৌজন্য বিনিময় করেন তিনি

এ/হ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যমুনা পাড়ি দিয়ে বীর মুক্তিযোদ্ধাকে কাজিপুরের উপজেলা প্রশাসনের শেষ শ্রদ্ধাজ্ঞাপন

২১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top