বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

নাইক্ষ্যৎছড়ি সীমান্তে বিজিবির অভিযান: ৪৯ হাজার ৯৮২ পিছ বার্মিজ ইয়াবা জব্দ

[print_bangla]

মোরশেদ কক্সবাজার:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার ফুলতলী বিওপির দায়িত্বপূর্ণ শিলেরঝিড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ফুলতলী বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৪৮/১ এস ও শূন্যলাইন থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে শিলেরঝিড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন চোরাকারবারিকে ওই এলাকায় অবস্থান করতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারির সঙ্গে থাকা একটি নীল রঙের প্লাস্টিকের বস্তা জঙ্গলের ভেতর ফেলে দিয়ে পালিয়ে যায়।
পরে বস্তাটি তল্লাশি করে ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন,উদ্ধার করা ইয়াবাগুলো পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নাইক্ষ্যৎছড়ি সীমান্তে বিজিবির অভিযান: ৪৯ হাজার ৯৮২ পিছ বার্মিজ ইয়াবা জব্দ

২১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top