শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

নারায়ণগঞ্জে এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ সংরক্ষণ সচেতনতামূলক প্রচারণা

[print_bangla]

এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

এক জমকালো অনুষ্ঠানের মধ্য বন্দরনগরী নারায়ণগঞ্জের প্রখ্যাত সরকারী মুড়াপাড়া কলেজ প্রাঙ্গনে এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ (ARLCB) কর্তৃক “বৃক্ষরোপন কর্মসূচি ও পরিবেশ সংরক্ষণ সচেতনতামূলক প্রচারনা ২০২৬ খ্রি. এর উদ্বোধন করা হয়। গত ২১ আগস্ট ২০২৬ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় একই সাথে এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ (ARLCB) এর সহযোগিতা ও স্থানীয় বেতার শ্রোতা ক্লাবগুলোর ব্যবস্থাপনায় “বৃক্ষরোপন কর্মসূচি ও পরিবেশ সংরক্ষণ সচেতনতামূলক প্রচারনা ২০২৬” দেশের আরো ৬টি জেলা চট্টগ্রাম, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, বগুড়া ও রাজবাড়ীতে এই কার্যক্রম পরিচালনা করা হয়৷ বিভিন্ন ফলজ, বনজ, ঔষধি এবং ফুলের চারা রোপন করা হয় এবং স্থানীয় বেতার শ্রোতা, দশর্কদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়৷ উক্ত অনুষ্ঠানের মূল আয়োজনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক সায়েদ মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআরএলসিবি’র সভাপতি প্রফেসর মো. শাহাদত হোসেন, স্থানীয় মুড়াপাড়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর মো. মিয়াজ উদ্দীন, ডি-এক্সার মো. ওমর ফারুক, সাইফুর রহমান রিপন, শরীফ হোসেন, এসএম শাহীন, মো. আক্তার হোসেন, মো. আলম হোসেন, আরশাদ আলী ও ধনঞ্জয় চন্দ্র বিশ্বাস৷ উক্ত অনুষ্ঠানে আরো যারা অতিথি হিসেবে যারা ছিলেন-এআরএলসিবি’র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলাম রিপন, সেক্রেটারি সোহেল রানা হৃদয়, সহঃ সেক্রেটারি সাজ্জাদ হোসেন রিজু, সহঃ অর্থ সম্পাদক এসটি তাইজুল ইসলাম, মো. আবু হায়াত কামাল মুরাদ৷


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপগঞ্জ নেশামুক্ত বেতার শ্রোতা ক্লাবের সভাপতি মো. ওসমান গনি৷ পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়৷ স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের আয়োজক শ্রোতা বন্ধু ওসমান গণি আজকের অনুষ্ঠানের প্রেক্ষাপট তুলে ধরেন৷ পরিচিতি পর্বে সবার পরিচয় তুলে ধরেন৷ এরপর আলোচনা পর্বে অনুষ্ঠান নিয়ে সবাই যার যার নিজস্ব মতামত, বেতার শ্রোতা বা সংগঠক হয়ে ওঠার গল্প এবং নানান অভিজ্ঞতা শেয়ার করেন৷ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক সায়েদ মোস্তফা কামাল তার বক্তব্যে বলেন-আজকের এই আয়োজন আমার জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে৷ আপনাদের বয়স হলেও তারুন্যের কার্যক্রম ধরে রেখেছেন৷ এআরএলসিবি’র কার্যক্রমের প্রচারনা বাড়াতে হবে৷ গাছ লাগানো একটি মহৎ ও সওয়াবের কাজ এবং এটি হাদিসেও বর্ণনা করা হয়েছে৷ শ্রোতা ক্লাবগুলো নিয়ে তিনি আশা ও সম্ভবনার কথাও বলেন৷ সবশেষে আজকের এই মহৎ আয়োজনের সাফল্য কামনা করেন৷ এআরএলসিবির সহ-সভাপতি প্রকৌশলী মো. মঞ্জুরুল আলম রিপন বলেন শ্রোতা নেটওয়ার্ক থেকে রূপগঞ্জ এমন আয়োজন সত্যি প্রশংশনীয়, আগামী দিনে এমন ধারা অব্যাহত থাকবে। ২০০৪ সালে রুপগঞ্জ নেশামুক্ত রেডিও লিসেনার্স ক্লাবের আয়োজন উপস্থিত থাকার বিষয়েও স্মৃতিচারণ করেন। সহঃ সেক্রেটারি সাজ্জাদ হোসেন রিজু বলেন এসোসিয়েশন পরিবেশ সুরক্ষা এবং দক্ষ নাগরিক গড়ে তোলার জন্য সেমিনার আয়োজনের ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কলেজ প্রাঙ্গনে কয়েকটি গাছের চারা রোপন করা হয় এবং শতাধিক চারা বিতরণ ও রোপনের ব্যবস্থা করা হয়৷ সভাপতি সমাপনী বক্তব্যে বলেন-আপনারা দূর দূরান্ত থেকে আজকের এই আয়োজনে এসেছেন সেজন্য আমি খুব খুশি এবং কৃতজ্ঞতা; ভবিষ্যতেও এ ধরনের নানা আয়োজনের সাথে থাকবো৷ সবাইকে আবারও স্বাগতম ও ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন৷
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এআরএলসিবি’র সেক্রেটারি সোহেল রানা হৃদয়৷ ফটোসেশন শেষে মুড়াপাড়া ডিগ্রী কলেজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন অতিথিসহ উপস্থিত সকলে৷ দেশের আরো ৬ টি জেলায় একই আয়োজন সম্পন্ন হয় স্থানীয় শ্রোতাক্লাব ও সংগঠনের সমন্বয়ে৷ ৬ জেলার আয়োজনে যে সকল ক্লাব ভূমিকা রেখেছেন- সাউথ এশিয়া বেতার শ্রোতা ক্লাব আম্বরখানা সিলেট; ওয়ার্ল্ড ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, চুয়াডাঙ্গা; সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাব, বগুড়া; রাজবাড়ী জেলা বেতার শ্রোতা কমিটি ক্লাব, রাজবাড়ী; অ্যামিটি বেতার শ্রোতা ক্লাব, রংপুর; জামাল খাঁন, চেরাগি পাহাড়, চট্টগ্রাম। এই সুন্দর আয়োজনটি ভালো ভাবে সম্পন্ন করার জন্য বিশেষ অতিথি প্রফেসর মো. শাহাদত হোসেন সকলকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ ভবিষ্যতে দেশের আরো বিভিন্ন অঞ্চলে এ ধরনের ভালো কাজের আয়োজন করার পরিকল্পনা ব্যক্ত করেন৷ জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নারায়ণগঞ্জে এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ সংরক্ষণ সচেতনতামূলক প্রচারণা

২২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top