বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: দেশীয় তৈরি অস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ সহ আটক-১

[print_bangla]

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান:
দেশীয় তৈরি অস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ সহ আটক-১

মোরশেদ কক্সবাজার:

কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ সাইফুল ইসলাম বাবুইয়া (২২) নামের এক এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গত ২১ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে সন্ধ্যা ৬:৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ৮:১৫ মিনিটে চিরিংগা ইউনিয়নের পালাকাটা এলাকায় তার নিজ বসতঘরে অভিযান চালানো হয়।
এ সময় ঘরের খাটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক ও দুটি পুরাতন কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ জব্দ করে আসামির বিরুদ্ধে চকরিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা (মামলা নং-৩১, তারিখ: ২২ আগস্ট ২০২৬ খ্রি., জি.আর. নং-৩৫৫, ধারা: 19A/19(f) The Arms Act, 1878) রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চকরিয়া থানার পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ কর্মকাণ্ড দমনে পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মৎস্য ঘের ও ঘোনা দখলকারী এবং বখাটেদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: দেশীয় তৈরি অস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ সহ আটক-১

২২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top