
এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-
জিপিএমএস (GPMS) কর্মপরিকল্পনার আওতায় ২০২৬-২৭ অর্থ বছরের আওতায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে তথ্য অফিস রামগড়ের ব্যবস্থাপনায় ২২ আগস্ট-২০২৬ খ্রি. শনিবার রামগড় উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের থলিবাড়িতে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত ফ্যামিলি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, নারীর জন্য গাড়ি, পরিবেশ সুরক্ষার, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কার্যক্রম, ডেঙ্গু প্রতিরোধ, গুজব প্রতিরোধে, যুব সমাজেকে মাদকমুক্ত রাখা ও নৈতিকতার পূনরুজ্জীবন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ইতোমধ্যে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। অনুষ্ঠানের শেষে বিষয় ভিত্তিক ডকুমেন্টারিসহ নানান সামাজিক সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। জে/এ
