শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মেডিকেল অনুবিভাগ) কাজী আতিয়ুর রহমান।

শনিবার (২২ আগস্ট) বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে গিয়ে তিনি বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি ল্যাব ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় চিকিৎসাধীন পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন যুগ্মসচিব। সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল সংকটসহ বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে আলোচনা হয়।

রোগীদের আরও উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন কাজী আতিয়ুর রহমান।

পরিদর্শনকালে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আলাউল হাসান এবং বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিবের এ পরিদর্শন বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও বিদ্যমান সমস্যাগুলো সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব

২২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top