বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে বিডি ক্লিনের এক কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মো. মিনহাজুল ইসলাম (২৬) নামে ওই কর্মী গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মিনহাজুল ইসলাম গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় বিডি ক্লিনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে পরিচ্ছন্নতামূলক কাজ করে আসছেন। এ কারণে অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন জননী সুপার মার্কেটে একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন মিনহাজুল।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত মো. পলাশ তালুকদার তাকে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি চড়, থাপ্পড়, কিল ও ঘুষি মেরে আহত করা হয়। তার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে অভিযুক্তরা বিষয়টি নিয়ে কোথাও মামলা বা অভিযোগ করলে মিনহাজুল ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন।

মিনহাজুলের দাবি, গত ১২ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিডি ক্লিনের একটি সভা অনুষ্ঠিত হওয়ার পর থেকেই তাকে ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি অভিযুক্তদের একাধিকবার বোঝানোর চেষ্টা করেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ করেন মিনহাজুল ইসলাম। অভিযোগে মো. পলাশ তালুকদার ও মো. সাগর মিয়াকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ

২৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top