বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

বুরুজবাগান বালিকা বিদ্যালয়ে বিতর্কিত সভাপতি কণির মানববন্ধন অভিভাবকদের তোপের মুখে পণ্ড

[print_bangla]

 

যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির বিতর্কিত সভাপতি তানজির ইসলাম খান কণির পক্ষে মানববন্ধনের চেষ্টা করলে বিদ্যালয়ের অভিভাবক ও এলাকার সুধী সমাজের তোপের মুখে তা পণ্ড হয়ে গেছে। জানা যায়, গত ১৮ আগস্ট বিদ্যালয়ের সামনে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে এলাকার সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে তানজির ইসলাম খান কণির এডহক কমিটির সভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা তার নিয়োগ নিয়ে আপত্তি ও অসন্তোষ প্রকাশ করে দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
এরই ধারাবাহিকতায় রোববার তানজির ইসলাম খান কণির পক্ষ থেকে পাল্টা মানববন্ধনের উদ্যোগ নেওয়া হয়। তবে কর্মসূচি শুরুর আগেই বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় সুধী সমাজের লোকজন সেখানে উপস্থিত হয়ে আপত্তি জানান। একপর্যায়ে তাদের তোপের মুখে কণির ডাকা মানববন্ধন আর অনুষ্ঠিত হয়নি বলে স্থানীয়রা জানান। স্থানীয় অভিভাবক ও সুধী সমাজের কয়েকজন জানান, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নিয়োগ নিয়ে ইতোমধ্যে এলাকায় নানা প্রশ্ন ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে উপজেলা বিএনপির তৎকালিন সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সভাপতি আবুল হাসান জহির, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হাই ও উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মেজবা উদ্দিনসহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করেন। এছাড়া ২০১৮ সালের আওয়ামী লীগের এক তরফা সংসদ নির্বাচনে নৌকা মার্কার সম্ভাব্য প্রার্থী পুলিশের সাবেক এসপি মাবুদের পক্ষে ভোট করার ও অভিযোগ রয়েছে কণি ও তার পরিবারের বিরুদ্ধে।  বিষয়টি নিয়ে নতুন করে পাল্টাপাল্টি কর্মসূচি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও গ্রহণযোগ্য সমাধানের দাবি জানান তারা। এ বিষয়ে তানজির খান কণির মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এদিকে, এ ঘটনার পর বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে কণির নিয়োগ নিয়ে স্থানীয় পর্যায়ে বিতর্ক আরও জোরালো হয়েছে। বিষয়টি শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন-এমন প্রত্যাশা করছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বুরুজবাগান বালিকা বিদ্যালয়ে বিতর্কিত সভাপতি কণির মানববন্ধন অভিভাবকদের তোপের মুখে পণ্ড

২৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top