বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

কক্সবাজারে চাঞ্চল্যকর ছিনতাই ও হত্যাচেষ্টা মামলার প্রধান অপরাধী আটক: এসআই রফিকের সাহসিকতায় কোণঠাসা অপরাধ চক্র

[print_bangla]

মোরশেদ কক্সবাজার :

কক্সবাজার শহরের কলাতলী সামস প্লাজা আবাসিক হোটেলের পেছনের গলিতে সংঘটিত চাঞ্চল্যকর ছিনতাই ও নৃশংস হত্যাচেষ্টা মামলার তদন্তে আরও একটি বড় সাফল্য অর্জন করেছেন কক্সবাজার সদর মডেল থানার বিচক্ষণ তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে তাঁর ত্বরিত পদক্ষেপ ও সাঁড়াশি অভিযান কক্সবাজার শহরজুড়ে ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে।

এরই ধারাবাহিকতায়, শ্রমিক দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাওয়া এই মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি বেলাল উদ্দিন (৩৫)-কে এক বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে এসআই রফিকের চৌকস টিম।

গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে কলাতলীর ওই এলাকায় অত্যন্ত ঠাণ্ডা মাথায় এক নৃশংস ঘটনা ঘটায় অপরাধীচক্র। ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে মারাত্মক জখম হন ভিকটিম ওসমান (২২) ও ইয়াছিন (২১)। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে ছিনতাইয়ের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে ইয়াবা সরবরাহসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

ঘটনার পরপরই এজাহার প্রাপ্তির পর কালক্ষেপণ না করে মাঠে নামেন এসআই মো. রফিক। আধুনিক তথ্যপ্রযুক্তি এবং নিজস্ব সোর্সের সহায়তায় অত্যন্ত নিখুঁতভাবে আসামিদের নাম-ঠিকানা ও তথ্য-প্রমাণ সংগ্রহ করেন তিনি। মামলা রেকর্ড হওয়ার সঙ্গে সঙ্গেই বিশেষ টিম গঠন করে অপরাধীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেন এই পুলিশ কর্মকর্তা।

এসআই রফিক কক্সবাজার সদর থানায় যোগদানের পর থেকে মাদক ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তাঁর জিরো টলারেন্স নীতির কারণে বহু দুর্ধর্ষ অপরাধী ইতোমধ্যে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে বলেও জানা যায়।

পুলিশের এমন তৎপর ও সাহসী পদক্ষেপে শহরবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ এসআই রফিকের পেশাদারিত্ব ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করছেন।

পুলিশ সূত্র জানিয়েছে, এই নৃশংস ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারেও জোরালো অভিযান অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজারে চাঞ্চল্যকর ছিনতাই ও হত্যাচেষ্টা মামলার প্রধান অপরাধী আটক: এসআই রফিকের সাহসিকতায় কোণঠাসা অপরাধ চক্র

২৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top