শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

বিয়ানীবাজারে অনুমোদনহীন ‘যমুনা বেকারি’কে ৫০ হাজার টাকা জরিমানা

[print_bangla]
এম এ রশীদ :

বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামধা বাজারে অবস্থিত ‘যমুনা বেকারি’তে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বিএসটিআই-এর অনুমোদনহীনতা, উৎপাদনের তারিখের আগেই পণ্য বাজারজাতকরণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে রাসায়নিক পদার্থ ব্যবহারের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার। অভিযানকালে বিএসটিআই-এর প্রতিনিধি দল উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিয়ানীবাজারে অনুমোদনহীন ‘যমুনা বেকারি’কে ৫০ হাজার টাকা জরিমানা

২৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top