
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাবুগঞ্জ থানাধীন দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া সাকিনের নতুনহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মুস্তাফিজুর রহমানের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার, বাকেরগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। বাবুগঞ্জ থানার আগরপুর তদন্ত কেন্দ্রের এসআই মো. দেলোয়ার হোসেন পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার দুই ব্যক্তির কাছ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।