
দাগনভূঞা প্রতিনিধি
দুনিয়ায় আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন পবিত্র ঈদে আজম উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৫ আগষ্ট) বিকেলে ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ ও শোভাযাত্রা।
প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেয়া মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি ছাড়া মিথ্যা-জুলুম-স্বৈরদস্যুতা থেকে সত্য ও মানবতার মুক্তির কোনো পথ নেই – আল্লামা ইমাম হায়াত।

সমগ্র মানবমন্ডলীর দোজাহানের মুক্তির জন্য দয়াময় আল্লাহতাআলার পরম করুনা ও জীবনের সকল আলোকমালার উৎস হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন পবিত্র ঈদে আজম উপলক্ষে দাগনভূঞা উপজেলায় সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে দাগনভুঞা বাজারে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন আল্লামা ইমাম হায়াত এর দিশা আলোকে ফেনী জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

ঈদে আজম সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা-মর্যাদা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র ছাড়া অপশক্তির খুন- জুলুম-ধ্বংসযজ্ঞ-রূদ্ধতা-হিংস্রতা-পাশবতা-স্বৈরদস্যুতা থেকে সত্য ও মানবতার মুক্তির আর কোনো পথ নেই। ঈদে আজম সমাবেশে বক্তারা বলেন, প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সব মানুষের কল্যাণে সব মানুষের ভালোবাসা ভিত্তিক ও সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি না থাকলে মানবতাবিধ্বংসী একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির ভয়ঙ্কর বিষাক্ত গ্রাসে মানবজীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।

প্রাণাধিক প্রিয়নবীই সমগ্র মানবমন্ডলীর জন্য দয়াময় আল্লাহতালার আলো ও বন্ধন এবং জ্ঞান ও মুক্তির উৎস উল্লেখ করে ঈদে আজম সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রাণাধিক প্রিয়নবীর বন্ধন ও পথ ছাড়া মানবজীবন মিথ্যা-জুলুম-খুন-সন্ত্রাস-স্বৈরদস্যুতার গ্রাসে ধ্বংস হয়ে যাবে।
প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সত্য মানবতার মুক্তির আসল ইসলাম এখন প্রায় বিলুপ্ত উল্লেখ করে ঈদে আজম সমাবেশে বক্তরা বলেন, বর্তমানে ইসলামের ছদ্মনামে ওয়াবিবাদ-মোয়াবিয়াবাদ- সালাফিবাদ-শিয়াবাদ-মদুদীবাদ ইত্যাদি ঈমান ধ্বংসাত্মক ও ইসলামের মানবিক আদর্শ ধ্বংসাত্মক বিভিন্ন অধর্ম উগ্রবাদ জঙ্গিবাদের প্রাদুর্ভাব ঘটে আসল ইসলাম বিপন্ন ও মুসলিম মিল্লাত ধ্বংসাত্মক আঁধারে নিমজ্জিত হয়ে পড়েছে। ইসলামী রাষ্ট্র ও ইসলামী রাজনীতির নামে বর্তমানে যা চলছে তার কোনটাই প্রাণাধিক প্রিয়নবীর দেয়া আসল ইসলামের আসল রাজনৈতিক দিকদর্শন নয় দাবি করে আল্লামা ইমাম হায়াত এর দিকনির্দেশনায় নেতৃবৃন্দ বলেন প্রাণাধিক প্রিয়নবীর দেয়া রাষ্ট্রব্যবস্থা একমাত্র সব মানুষের সমান মালিকানা ভিত্তিক ও একক গোষ্ঠীর স্বৈরতামুক্ত বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানবতার রাষ্ট্র ও অখন্ড মানবতার মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত।
প্রাণাধিক প্রিয়নবীর দেয়া আত্মিক ও রাজনৈতিক দিকদর্শন ব্যাখ্যা করে আল্লামা ইমাম হায়াত এর দিশায় নেতৃবৃন্দ বলেন , সব মানুষের জীবনের আত্মমালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা এবং বিশ্বসম্পদে সব মানুষের মালিকানা ও বিশ্ব নাগরিকত্বের ভিত্তিতে ইসলামের নির্দেশিত একমাত্র রাজনীতি সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক মানবতার রাজনীতি। তিনি বলেন, ইসলাম ক্ষমতার বলে চাপিয়ে দেয়ার ধর্ম নয় এবং ইসলামে জোরজবরদস্তি নিষিদ্ধ। ইসলামের নামে রাষ্ট্র ইসলামের নামে ধোকা উল্লেখ করে বক্তারা বলেন, ইসলামের নামে একক ধর্মের রাষ্ট্র ক্ষমতাসীন দলের ও গোষ্ঠীর মতবাদ ইসলামের নামে চাপিয়ে দিয়ে আসল ইসলাম ধ্বংস করা এবং রাষ্ট্র জবরদখল করে জীবনের স্বাধীনতা হরণ করাই ইসলামের নামে রাষ্ট্র করার ষড়যন্ত্র। সকল বস্তুবাদী জাতীয়তাবাদি বিভেদ-বৈষম্য-বিদ্বেষ-শত্রুতা থেকে মানবতার মুক্তির জন্য এবং মানবতাকে মিথ্যার বিনাশী গ্রাস থেকে মুক্ত করে স্রষ্টার বন্ধনে আলোকিত রাখার জন্য প্রাণাধিক প্রিয়নবী সব মানুষকে স্রষ্টার নামে জীবনের সত্য উপলব্ধি ও মানুষ হিসেবে সকল বস্তুবাদী চেতনার উর্ধে অস্তিত্ব রক্ষার উৎস উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, প্রাণাধিক প্রিয়নবীর বন্ধনই আল্লাহতালার বন্ধন ও অস্তিত্বের সুরক্ষা। প্রাণাধিক প্রিয়নবীকে পাওয়ার ঈদ স্বয়ং আল্লাহতাআলাকে পাওয়ার অসীম ঈদ এবং নিজেদের অস্তিত্ব খুঁজে পাওয়ার ঈদ উল্লেখ করে ঈদে আজম সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ঈদে আজম উদযাপন ঈমানী মৌলিক বিষয় ও ঈমানী অস্তিত্বের বিষয় এবং মানবতার অস্তিত্বের প্রাণশক্তি, ঈদে আজম উদযাপন নিছক আনুষ্ঠানিকতা নয়, ঈদে আজম উদযাপন হতে হবে ঈদে আজমের প্রকৃত লক্ষ্য জীবনের সত্য ও মানবতার মুক্তি সাধনার লক্ষ্যে।
মিথ্যা-জুলুম-স্বৈরতন্ত্রের ধারক হয়ে ঈদে আজম উদযাপনের কর্মসূচি অর্থহীন ও ধোকা উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, প্রাণাধিক প্রিয়নবীর শুভাগমনের লক্ষ্য আড়াল করে অরাজনৈতিক গণ্ডিবদ্ধ হয়ে বা কোনো বাতিল জালিম অপশক্তির স্বৈরদস্যুতার স্বৈররাজনীতির সহযোগী হয়ে ঈদে আজম উদযাপনের গতানুগতিক অনুষ্ঠান ও কর্মসূচি মুক্তি দূরের কথা ধ্বংসের কারণ হয়ে আছে।
প্রাণাধিক প্রিয়নবীর শুভাগমন দুনিয়ায় মিথ্যা-মূর্খতা-খুন-গুম-সন্ত্রাস-শোষণ-বৈষম্য-রুদ্বতা-উৎখাত- পাশবতা-হিংস্রতা-দারিদ্র্য-বাস্তুচ্যুতি-ধ্বংসযজ্ঞ-স্বৈরদস্যুতন্ত্র থেকে জীবন ও মানবতার মুক্তির মহাবিপ্লব উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত এর দিশায় বক্তারা বলেন , মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতার রাজনীতি বাদ দিয়ে যারা ঈদে আজমের উপলক্ষ পালন করেন তাদের অনুষ্ঠান প্রহসণ ও ঈদে আজমের সাথে বিশ্বাসঘাতকতা এবং তাদের কারনেই দুনিয়ায় খুন সন্ত্রাস মিথ্যা জুলুমের স্বৈরদস্যুতার রাজত্ব কায়েম আছে। তিনি বলেন ঈদে আজমের নিছক অরাজনৈতিক আনুষ্ঠানিকতা ঈদে আজমের লক্ষ্য ও উদ্দেশ্য অস্বীকার করে সব বাতিল জালিম অপশক্তির স্বৈরদস্যুতন্ত্র কায়েম রাখার হাতিয়ার তথা সত্য ও মানবতার মুক্তির ধারা কবরস্থ করে রাখার নামান্তর। ঈদে আজমের দান সকল বস্তুর উর্ধে জীবনের স্রষ্টার নামে স্রষ্টার আলোকে জীবনের সত্য উপলব্ধির ভিত্তিতে সকল খুন-জুলুম-ধ্বংসযজ্ঞ-হিংস্রতা-পাশবতা-স্বৈরদস্যুতা থেকে সমগ্র মানবমন্ডলীর মুক্তির লক্ষ্যে সত্য ও মানবতার নতুন রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থা গড়ে তোলার শপথে ঈদে আজম পালনের আহ্বান জানান নেতৃবৃন্দ।