বুধবার ২রা সেপ্টেম্বর, ২০২৬ ১৮ই ভাদ্র, ১৪৩৩

রাণীশংকৈলে দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

[print_bangla]

পেয়ার আলী, রানীশংকৈল: 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে দুটি ওষুধের দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে হামিদুর মেডিকেল স্টোরকে ১৫ হাজার টাকা এবং সাদ মেডিকেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়-অভিযানের সময় ওই দুটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগ পাওয়া যায়। পরে প্রচলিত আইন অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে আর্থিক জরিমানা করা হয়। সংশ্লিষ্টরা জানান-মেয়াদোত্তীর্ণ ওষুধ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা বা বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা এবং প্রচলিত ওষুধ আইন অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি শাস্তিযোগ্য অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাণীশংকৈলে দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top