
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়েজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নিবার্হী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শিল্পী রায়, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, এমপি প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা ২ শ ১৬ জন বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও গাছের চারা তুলে দেন। জে/এ
