কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

[print_bangla]

মোরশেদ,কক্সবাজার:

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, অপহরণ, হত্যাসহ সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের লিংক রোড এলাকায় চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছন (৩২)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫, কক্সবাজার।

গত ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২১:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন লিংক রোডস্থ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত আসামি হাছন’কে গ্রেফতার করতে হয়।

গ্রেফতারকৃত হাছন(৩২), পিতা: শহিবুল্লাহ @ কালু, গ্রাম: মুহুরীপাড়া বিসিক, ঝিলংজা, থানা: কক্সবাজার সদর, জেলা: কক্সবাজার এর বাসিন্দা।

প্রাথমিকভাবে জানা যায়, কক্সবাজারের লিংক রোড এলাকায় সোলাইমান ধলু (৪৫)-কে প্রতিপক্ষের লোকজন মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার পর তার গলায় ফাঁস দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি এলাকা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলার বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতায় বিজ্ঞ আদালত কর্তৃক আসামি হাছনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। এরপর থেকে সে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

২৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top