
মোঃ ফিরোজ আহমেদ,
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিল্ড সুপারভাইজার মো. আকবর। এতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের এমসি, জিসি ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শ, মানবিক মূল্যবোধ, শান্তি ও সম্প্রীতির শিক্ষা নিয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...