বুধবার ২রা সেপ্টেম্বর, ২০২৬ ১৮ই ভাদ্র, ১৪৩৩

ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি সৌন্দর্য্য বর্ধনে বিরল প্রজাতির ফুলের গাছ রোপণ

[print_bangla]

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে সৌন্দর্য্য বর্ধনে অফিস প্রাঙ্গনে বিরল প্রজাতির ফুলের গাছ রোপন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জনাব  মোহাম্মদ জাহিদুল হাসান।

আজ ২৭আগস্ট বৃহস্পতিবার ডিআইজি ৩টি পিংক কেশিয়া, ৩টি জারুল ও একটি কুরচি/ গিরি মল্লিকার গাছ (বৃক্ষটিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছিলেন হৈমন্তী) রোপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ আবু বকর সিদ্দীক, অতিরিক্ত ডিআইজি, (প্রশাসন ও অর্থ) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ; পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)[অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], রাশিদা বেগম পিপিএম; পুলিশ সুপার, ময়মনসিংহ, মোহাম্মদ কামরুল হাসান; সহকারী পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজি, মো: পারভেজ আলম সহ জেলা পুলিশ ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি সৌন্দর্য্য বর্ধনে বিরল প্রজাতির ফুলের গাছ রোপণ

২৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top