শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

প্রতিশ্রুতির রাজনীতি পেরিয়ে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ঝিলংজার নাছির মেম্বার

[print_bangla]

প্রতিশ্রুতির রাজনীতি পেরিয়ে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ঝিলংজার নাছির মেম্বার

মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।

নির্বাচন আসে, প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেন,কিন্তু নির্বাচন শেষ হলেই সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া মকবুল সওদাগর পাড়া জামে মসজিদ হাইওয়ে রোড থেকে বেপারী পাড়া ও চরপাড়ার প্রায় ২ হাজার ফুটের রাস্তাটির বেহাল দশা দীর্ঘদিন ধরে এমনই এক রাজনৈতিক বঞ্চনার গল্প বলে আসছিল।
এই রাস্তাটিকে ইস্যু করে অতীতে বহুবার ভোট নেওয়া হলেও এলাকার উন্নয়নে কেউ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ছিল স্থানীয়দের।

তবে চিরাচরিত সেই প্রথার দেয়াল ভেঙে এলাকাবাসীর মুখে হাসি ফুটিয়েছেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নাছির উদ্দিন।
তাঁর সার্বিক সহযোগিতা ও তদারকিতে রাস্তাটির স্থায়ী সুরক্ষা নিশ্চিত করতে সাইডে গাইড ওয়াল নির্মাণসহ ইতোমধ্যে প্রায় সাড়ে ৮শ ফুট রাস্তার কাজ সম্পন্ন হয়েছে।

দিনের পর দিন চরম দুর্ভোগ পোহানোর পর কাঙ্ক্ষিত এই উন্নয়ন কাজ দেখতে পেয়ে বেপারী পাড়ার স্থায়ী বাসিন্দারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এলাকাবাসীর স্পষ্ট ঘোষণা “যিনি এলাকার বিপদে-আপদে পাশে থাকেন এবং কথা দিয়ে কথা রাখেন, আগামী নির্বাচনেও আমরা সেই নাছির মেম্বারকেই আমাদের প্রতিনিধি হিসেবে দেখতে চাই।

অনুসন্ধানে জানা যায়, এই সড়কটির বাকি অংশটুকু ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল রশিদের এলাকার অন্তর্ভুক্ত। ফলে এককভাবে পুরো কাজ করা কিছুটা সময়সাপেক্ষ হলেও দমে যাননি নাছির মেম্বার। তিনি এলাকাবাসীকে কথা দিয়েছেন যে, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল রশিদের সাথে যৌথভাবে বাকি কাজগুলোও দ্রুত সম্পন্ন করা হবে।

জনপ্রতিনিধিদের এমন পারস্পরিক সহযোগিতা এবং জনকল্যাণমূলক মানসিকতা এলাকার সার্বিক উন্নয়নে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

প্রতিশ্রুতির রাজনীতি পেরিয়ে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ঝিলংজার নাছির মেম্বার

২৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top