বুধবার ২রা সেপ্টেম্বর, ২০২৬ ১৮ই ভাদ্র, ১৪৩৩

এয়ারপোর্ট (১৩) এপিবিএন-এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এয়ারপোর্ট (১৩) এপিবিএন, উত্তরা, ঢাকা-এর কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান, পিএইচডি। তিনি ইউনিটের সকল সদস্যকে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বিমানবন্দরে দায়িত্বরত অবস্থায় গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের মাধ্যমে ইউনিটের সুনাম বৃদ্ধি এবং অর্পিত দায়িত্ব সফলভাবে সম্পন্নকারী সদস্যদের উৎসাহিত করতে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভা শেষে কমান্ডিং অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এমটি শাখা, সরকারি যানবাহন, ফোর্সের মেস, ক্যান্টিন, সেলুন ও রেশন স্টোরসহ ইউনিটের বিভিন্ন শাখা পরিদর্শন ও তদারকি করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এয়ারপোর্ট (১৩) এপিবিএন-এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

২৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top