বরিশাল, ভোলা ও ঝালকাঠির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন

[print_bangla]

আইনশৃঙ্খলা, দুর্নীতি-মাদক নিয়ন্ত্রণ ও সরকারি উন্নয়ন কার্যক্রম তদারকি করবেন

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বরিশাল, ভোলা ও ঝালকাঠি জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রকাশিত বাংলাদেশ গেজেটের প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।

প্রজ্ঞাপনের ২৬ নম্বর ক্রমিকে প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর দায়িত্বপ্রাপ্ত জেলা হিসেবে বরিশাল, ভোলা ও ঝালকাঠির নাম উল্লেখ করা হয়েছে।

দায়িত্ব অনুযায়ী, তিনি এসব জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন।

এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির অগ্রগতিও তদারকির আওতায় থাকবে।

প্রজ্ঞাপনে সরকারি উন্নয়ন খাতে বরাদ্দের অর্থের যথাযথ ব্যবহার, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ এবং জনসেবার মানোন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ তিন জেলা বরিশাল, ভোলা ও ঝালকাঠির দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুরকে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন দায়িত্বে তাঁর তদারকি ও সমন্বয়ের মাধ্যমে তিন জেলায় আইনশৃঙ্খলা, সুশাসন, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বরিশাল, ভোলা ও ঝালকাঠির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন

২৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top