বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র

[print_bangla]

মোঃ ফিরোজ আহমেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই নদীর পাড় ঘেঁষা রাস্তা ও আশপাশের এলাকার সৌন্দর্যবর্ধনে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নদীর পাড়ের বিভিন্ন স্থানে থাকা জঙ্গল ও আগাছা পরিষ্কার করে সেখানে ফুলসহ নানা ধরনের সৌন্দর্যবর্ধক গাছ লাগানো যেতে পারে। পাশাপাশি নির্দিষ্ট দূরত্বে বসার স্থান ও ল্যাম্পপোস্ট স্থাপন করা হলে সন্ধ্যার পরও নদীর পাড়ে মানুষের চলাচল ও অবসর কাটানোর সুন্দর পরিবেশ তৈরি হবে।
স্থানীয়দের মতে, একটু পরিকল্পনা ও উদ্যোগ নিলে আত্রাই নদীর পাড়টি হয়ে উঠতে পারে উপজেলার অন্যতম আকর্ষণীয় স্থান। এতে এলাকার সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি স্থানীয় মানুষের বিনোদনেরও একটি সুন্দর জায়গা তৈরি হবে। এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশেষ দৃষ্টি দিলে নদীর পাড়ের সৌন্দর্যবর্ধনে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব বলে মনে করছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র

২৯ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top