বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

সাবেক উপজেলা চেয়ারম্যান পল্লব গ্রেপ্তার

[print_bangla]

এম এ রশীদ  :

সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লবকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় আবুল কাশেম পল্লবের বিরুদ্ধে বিয়ানীবাজার থানাসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

অভিযোগ রয়েছে, আত্মগোপনে থেকেও তিনি আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল ও গোপন বৈঠকের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালিয়ে আসছিলেন। সম্প্রতি তার এসব কর্মকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে বিয়ানীবাজারের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রভাবশালী নেতাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। পল্লবের গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার আসামিদের ধরতে পুলিশের তৎপরতা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাবেক উপজেলা চেয়ারম্যান পল্লব গ্রেপ্তার

৩০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top