মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন দরগাহ এলাকার বাসিন্দা, রুহুল আমিন ঝিলংজা ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সক্রিয় সদস্য হিসেবে পদমর্যাদা ও দায়িত্ব অর্জন করেছেন।
সমাজসেবা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে সম্পৃক্ততার মাধ্যমে এলাকার উন্নয়নে অনন্য ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরগাহ এলাকার বিশিষ্ট সমাজসেবক ও তরুণ ব্যক্তিত্ব রুহুল আমিন কক্সবাজার ঝিলংজা ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সক্রিয় সদস্য হিসেবে পদমর্যাদা ও পূর্ণ দায়িত্ব অর্জন করেছেন।
সাম্প্রতিক সময়ে তার এই আনুষ্ঠানিক অর্জনের পর স্থানীয় সচেতন মহলে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। অপরাধমুক্ত ও জনকল্যাণমুখী সমাজ গঠনে তার এই অংশগ্রহণ এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
পদলাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুহুল আমিন বলেন, সমাজকে অপরাধমুক্ত করতে হলে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। আমাদের সমাজে যেসব অসামাজিক কার্যকলাপ মাথাচাড়া দিয়ে ওঠে, তা চিরতরে বন্ধ করতে আমি সবসময় আপসহীন ভূমিকা পালন করব।
পাশাপাশি খেয়াল রাখতে হবে যেন কোনো নিরপরাধ মানুষ কখনোই আইনশৃঙ্খলা বা অন্য কোনো কারণে অযথা হয়রানির শিকার না হন। এই বিষয়ে আমি অতীতেও সোচ্চার ছিলাম, ভবিষ্যতেও আমার অবস্থান সবসময় ন্যায় ও সত্যের পক্ষে থাকবে।
তিনি আরও বলেন, এলাকার যেকোনো অবকাঠামোগত উন্নয়ন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে তার সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ সবসময় অব্যাহত থাকবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে ঝিলংজা ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলার মান উন্নয়নই তার মূল লক্ষ্য।
এদিকে রুহুল আমিন কমিউনিটি পুলিশিংয়ের সদস্য পদ লাভ করায় ঝিলংজা ইউনিয়নের দরগাহ এলাকাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় মুরব্বি ও যুবসমাজ তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, রুহুল আমিনের মতো সৎ ও দায়িত্বশীল মানুষের অংশগ্রহণে এলাকার আইনশৃঙ্খলার আরও উন্নতি ঘটবে এবং সামাজিক অপরাধ অনেকাংশে হ্রাস পাবে। এলাকাবাসী তার ভবিষ্যৎ সামাজিক ও কর্মময় জীবনের সর্বাঙ্গীন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।