
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দী গ্রামে এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে মোঃ আসাদুল ইসলাম নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করেছে বলে জানাগেছে । এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ আসাদুল ইসলাম বন্যাকান্দী গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন স্বকীয় কর্মী হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, একই গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী গৃহবধূ,, সঙ্গে তার দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক চলে আসছিল। গত ৩০ আগস্ট ২০২৬ ইং তারিখে দিবাগত মধ্যরাতে বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আসাদুল ইসলাম ও ওই গৃহবধূকে আটক করে। পরে ঘটনাটি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনায় বন্যাকান্দী গ্রামসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিস্তারিত জানতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, সে জামায়াতের একজন সক্রিয় কর্মী। তাকে জামায়াতে বিভিন্ন কর্মসুচিতে অংশ গ্রহণ করতে দেখা গিয়েছে এবং জামায়াতের শীর্ষ নেতাদের ছবি দিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পোষ্টার সাঁটিয়েছেন বিভিন্ন হাট-বাজারে।
এ ব্যাপারে পঞ্চক্রোশি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম পিনু জানান, ঘটনাটি তাৎক্ষণিকভাবে জেনেছি। সত্য বলে প্রতীয়মান হলে আসাদুলের বিরুদ্ধে সংগঠন থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।