বুধবার ২রা সেপ্টেম্বর, ২০২৬ ১৮ই ভাদ্র, ১৪৩৩

ধুনটে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূর মোবাইল ফোন ছিনতাই

[print_bangla]

 

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় দেশীয় তৈরী অস্ত্রের মুখে জিম্মি করে জেসমিন আক্তার নামে এক গৃহবধূর বাড়ি থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ গৃহবধূ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তার পেশায় গৃহিণী। তিনি ২৫ আগস্ট সকালে নিজ বাড়িতে গৃহস্থালি কাজ করছিলেন। এ সময় তার স্বামী স্থানীয় বাঙ্গালী নদীতে মাছ শিকারের কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে একই গ্রামের খোকা প্রামানিকের ছেলে জুয়েল রানা ওই বাড়িতে প্রবেশ করে দেশীয় তৈরী অস্ত্রের ভয় দেখিয়ে জেসমিন আক্তারের ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে। এসময় জেসমিন আক্তারের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছলে জুয়েল রানা কৌশলে সটকে পড়ে। এ ঘটনায় ২৬ আগস্ট জেসমিন আক্তার বাদি হয়ে জুয়েল রানার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার পর থেকে জুয়েল রানা পলাতক রয়েছে।

ধুনট থানার এ. এস. আই নুর আলম বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। আসামিকে গ্রেফতার ও মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূর মোবাইল ফোন ছিনতাই

৩০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top