
এমএফএইচ রাজু | পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আবুল হাছনাত। যোগদানের পর তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারকে জেলা প্রশাসন, পিরোজপুরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে, মোহাম্মদ আবুল হাছনাতের দায়িত্বকালীন সময়ে নেছারাবাদ উপজেলার জনসেবা, প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল ও কার্যকর হবে।
এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ নবযোগদানকৃত ইউএনওর সফল কর্মজীবন ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। একই সঙ্গে নেছারাবাদ উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবায় উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।