
ডেস্ক রিপোর্ট
গতকাল ২৯ আগষ্ট ২০২৬ ( শনিবার ) রাজধানীর মালিবাগ মোড়ের রাজবাড়ি কুইজিন রেস্টুরেন্টে ৫০% পেনশন সমর্পণকারি কল্যাণ সমিতি’র অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৫০℅ পেনশন সমর্পণকারী পেনশনাদের এ সভায় সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক আলহাজ্ব ডক্টর মো. রুহুল আমিন চৌধুরী।
সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন জনাব ব্যাপারি আব্দুল মালেক এবং গিতা থেকে পাঠ করেন দ্রূব পদ পাল।

জনাব মনিরুল ইসলাম শেখের সন্ঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব জনাব ইঞ্জিনিয়ার এম. এইচ. রশিদ। সামগ্রিক ব্যবস্থাপনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত বর্ননা দেন মিসেস মর্জিনা খাতুন, সমিতি’র দশ দফা দাবি পাঠ করেন জনাব খন্দকার আবিদ আহমেদ, সমিতি গঠনের কারন বর্নণা এবং পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন জনাব মো. ফারুক আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনাব আবু হাসান মুহাম্মদ হান্নান ভুইয়া, জনাব মো. হেদায়েতুল ইসলাম, জনাব মো. গোলাম মোস্তফা কামাল, জনাব মো. আবদুল হাই, জনাব আলমগির চৌধুরী, জনাব আব্দুল আলীম, জনাব ইঞ্জিনিয়ার আবদুল মান্নান, জনাব আরজু মিয়া, জনাব আব্দুল হক, জনাব মফিজ উদ্দিন খান, জনাব মঈনুদ্দিন আহমেদ, জনাব মো. মাজেদুর রহমান, জনাব মনিরুল ইসলাম, জনাব জুলফিকার আলি, জনাব কৃষিবিদ আবদুল মান্নান, জনাব কে. এম. মোতালেব হোসেন, জনাব শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ দশ দফা দাবিকে সমর্থন করে এই সংগঠনকে স্হায়ী রূপ দেওয়ার জন্য মতামত প্রদান করেন।
প্রীতিভোজ ও সকল পেনশনারদের জন্য দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।