কালকিনিতে চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

[print_bangla]

মুন্সী ফরহাদ হোসেন:

মাদারীপুরের কালকিনিতে চোরাই স্বর্ণালঙ্কার ও রুপার নুপুর উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় চুরির অভিযোগে মো. সুজন সরদার (৩৪) ও চোরাই স্বর্ণ কেনার অভিযোগে বিসমিল্লাহ জুয়েলার্সের স্বত্বাধিকারী এনামুল হক (৪৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ঝাউতলা এলাকায় একটি ফ্ল্যাটের জানালা ও ব্যালকনির গ্রিল কেটে স্বর্ণালঙ্কার চুরি করা হয়। সিসিটিভি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সুজনকে শনাক্ত করে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২ লাখ ৪০ হাজার টাকা, চুরির সরঞ্জাম, স্বর্ণালঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কালকিনিতে চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

৩১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top