বুধবার ২রা সেপ্টেম্বর, ২০২৬ ১৮ই ভাদ্র, ১৪৩৩

সিলেটের আলোচিত ট্রিপল মার্ডার স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনলেন এমপি এমরান পুলিশ কমিশনারকে সুষ্ঠু তদন্তের নির্দেশ

[print_bangla]

এম এ রশীদ:

সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের প্রকৃত রহস্য উন্মোচন ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারকে কড়া নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সিলেট সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে স্বরাষ্ট্রমন্ত্রী এ নির্দেশ প্রদান করেন। বৈঠকে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বহুল আলোচিত এই ট্রিপল হত্যাকাণ্ডের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টিগোচর করলে তিনি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন পুলিশ কমিশনারকে। সিলেট-৬ আসনের সংসদ সদস্য বৈঠকে বলেন- হত্যাকাণ্ডের এতদিন পার হলেও এখনো পুরো রহস্য উদঘাটন হয়নি। মামলার অগ্রগতির বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও ভিন্ন অভিযোগ ও অসন্তোষ রয়েছে। সাংসদ এমরান আহমদ চৌধুরীর এ বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী এসএমপি কমিশনারকে নির্দেশ দিয়ে বলেন- হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে কোনো ধরনের পক্ষপাত ছাড়া প্রকৃত দোষীদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। উল্লেখ্য- গত ১২ আগস্ট সিলেটের রায়নগর এলাকার নিজ বাসা থেকে প্রবীণ দম্পতি এম এ সাত্তার (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং তাঁদের গৃহপরিচারিকা তাহমিনা বেগম (১৫)-এর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ এক রংমিস্ত্রিকে গ্রেফতার করে এবং ব্যক্তিগত বিরোধ বা ক্ষোভের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে জানায়। তবে নিহতের স্বজন ও পরিবারের সদস্যরা পুলিশের এই প্রাথমিক দাবি প্রত্যাখ্যান করেছেন। নিহতের যুক্তরাজ্যপ্রবাসী কন্যা ও পরিবারের অভিযোগ- জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্রের সঙ্গে তাঁদের মূল্যবান জমি নিয়ে বিরোধ ও আদালতে মামলা চলছিল। তাদের দাবি, মূল অভিযুক্তদের বাঁচাতে বা মূল ঘটনা আড়াল করতে পথ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটি মূলত জমি দখল ও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির উদ্দেশ্যে সংঘটিত একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিলেটের আলোচিত ট্রিপল মার্ডার স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনলেন এমপি এমরান পুলিশ কমিশনারকে সুষ্ঠু তদন্তের নির্দেশ

০১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top