
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আয়োজিত পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক মোঃ মহসীন, পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান, ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) ফাহাদ রহমান এবং সহকারী মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম।
এ ছাড়া ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনির হোসেন আকন, উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম শামিমসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক প্রজনন এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।