শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

গোবিন্দগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ২

[print_bangla]

মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি-

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিমন (২৮) ও রুবেল (২৯) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের শিয়ালগাড়া (তরফকামাল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের পাছগছি বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে এবং রুবেল কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া এলাকার শাহীন আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়কে বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে দুটি মোটর সাইকেলকে দুমড়ে-মুচড়ে পড়ে থাকতে দেখেন। সড়কের দুই পাশে ছিটকে পড়া অবস্থায় গুরুতর আহত দুই আরোহীকে উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার করেন। পরে অ্যাম্বুলেন্সযোগে বগুড়ায় নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যুর খবর পাওয়া যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

গোবিন্দগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ২

০১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top