বুধবার ২রা সেপ্টেম্বর, ২০২৬ ১৮ই ভাদ্র, ১৪৩৩

আত্রাইয়ে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

[print_bangla]

মোঃ ফিরোজ আহমেদ,
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আত্রাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শেখ রেজাউল ইসলাম।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠা, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং দেশের উন্নয়নে দলের ভূমিকা নিয়ে বক্তারা আলোচনা করেন। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আত্রাইয়ে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

০১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top