শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

খরুলিয়ায় রডের উপর পড়ে ব্যবসায়ীর মর্মান্তিক দুর্ঘটনা, উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার

[print_bangla]

খরুলিয়ায় রডের উপর পড়ে ব্যবসায়ীর মর্মান্তিক দুর্ঘটনা, উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার

মোঃ মোরশেদ, (জেলা প্রতিনিধি) কক্সবাজার

কক্সবাজারের খরুলিয়া ও বড় বাজারের ব্যবসায়ী মো. আব্দুল্লাহ (৩৫) একটি মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
গত ৩১ আগস্ট রাত সাড়ে আটটার দিকে কর্মব্যস্ত দিন শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যে জানা যায়, বাড়ি ফেরার পথে হঠাৎ পা পিছলে রাস্তার পাশের একটি ঘরের নির্মাণাধীন পিলারে বেরিয়ে থাকা রডের ওপর তিনি পড়ে যান।
এ সময় পিলারের রড তার গলার ভেতর দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়ে যায় এবং তার মারাত্মক রক্তক্ষরণ হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।

বর্তমানে তিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দ্রুত সুস্থতার জন্য তার পরিবার, বন্ধুবান্ধব প্রতিবেশীসহ দেশ ও প্রবাসের সকলের কাছে সুস্থতার জন্য আন্তরিক দোয়া চেয়েছেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

খরুলিয়ায় রডের উপর পড়ে ব্যবসায়ীর মর্মান্তিক দুর্ঘটনা, উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার

০১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top