বুধবার ২রা সেপ্টেম্বর, ২০২৬ ১৮ই ভাদ্র, ১৪৩৩

নবনিযুক্ত বিভাগীয় কমিশনার সঙ্গে রাজশাহী ডিআইজি’র শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১:৩০ মিনিটে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে নবনিযুক্ত বিভাগীয় কমিশনার, রাজশাহী মো. ইউসুফ আলী (অতিরিক্ত সচিব) এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ। সৌজন্য সাক্ষাতের শুরুতে ডিআইজি এবং নবনিযুক্ত বিভাগীয় কমিশনার পরস্পরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এ সময় তাঁরা বর্তমান পরিস্থিতি, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে রাজশাহী রেঞ্জ পুলিশ ও বিভাগীয় প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। তাঁরা জনসেবা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় রাজশাহী রেঞ্জ ও বিভাগীয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নবনিযুক্ত বিভাগীয় কমিশনার সঙ্গে রাজশাহী ডিআইজি'র শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

০২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top