শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

আদমদিঘী ইউনিয়নে পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়তে, পরিচ্ছন্নতা অভিযান

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। (২ সেপ্টেম্বর বুধবার) বেলা ১১ টায় আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। অভিযান চলাকালে এলাকার বিভিন্ন খাল ও ড্রেনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলের আশপাশ পরিষ্কার করা হয়। কর্মসূচি উদ্বোধনে উপস্থিত ছিলেন আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মতিন সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।
আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক আশরাফুল ইসলাম জানান, অপরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে। তাই জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি স্থানীয়দের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন হয়ে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, পরিবেশ বান্ধব আদমদীঘি ইউনিয়ন গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আদমদিঘী ইউনিয়নে পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়তে, পরিচ্ছন্নতা অভিযান

০২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top