শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

বরিশালে বিএমপি কমিশনারের আকস্মিক পরিদর্শন, ট্রাফিক ব্যবস্থাপনায় জোর

[print_bangla]

এমএফএইচ রাজু | বরিশাল | ২ সেপ্টেম্বর ২০২৬

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিভিন্ন দপ্তর ও নগরীর গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডের ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।

বুধবার (২ সেপ্টেম্বর) তিনি বিএমপির রেশন স্টোর, ক্লোদিং স্টোর ও ডি-স্টোর পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট রেজিস্টারগুলো পর্যালোচনা করেন তিনি। পাশাপাশি সংরক্ষিত মালামাল যথাযথভাবে রক্ষণাবেক্ষণ এবং পুলিশ সদস্যদের প্রাপ্যতা অনুযায়ী সঠিক ও সুষমভাবে বণ্টন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে বিএমপি কমিশনার নগরীর রুপাতলী ও নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এবং গড়িয়ার পাড় মুক্তিযোদ্ধা কনস্টেবল রহমান আলী হাওলাদার পুলিশ বক্স পরিদর্শন করেন।

এ সময় তিনি এসব এলাকায় সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং যানজট নিয়ন্ত্রণসহ ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মো. আব্দুল হান্নানসহ বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বরিশালে বিএমপি কমিশনারের আকস্মিক পরিদর্শন, ট্রাফিক ব্যবস্থাপনায় জোর

০২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top