শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

ভোলায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, জাল নোট ও ইয়াবাসহ গ্রেপ্তার ৬

[print_bangla]

এমএফএইচ রাজু | ভোলা | ২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জেলা পুলিশের বিশেষ অভিযানে পৃথক চারটি ঘটনায় একটি সেমি-অটোমেটিক ৭.৬২ মিমি চায়না পিস্তল ও ম্যাগাজিন, ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জাল নোট এবং ৮৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোলা জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিট ১ ও ২ সেপ্টেম্বর এসব অভিযান পরিচালনা করে।

দৌলতখান থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ২ সেপ্টেম্বর রাত সোয়া ৩টার দিকে চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে চরপাতা এলাকার মো. নাহিদ হোসাইন (২৬) এর বসতঘরের শয়নকক্ষের তোশকের নিচ থেকে তার দেখানো মতে একটি সেমি-অটোমেটিক ৭.৬২ মিমি চায়না পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দৌলতখান থানায় অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এ) ধারায় মামলা করা হয়েছে।

ভোলা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ মো. মান্নান (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ২ সেপ্টেম্বর সকাল ৭টা ৪০ মিনিটে দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘোষের হাট লঞ্চঘাটের পন্টুনে অভিযান চালানো হয়। এ সময় মান্নানের কাঁধে ঝোলানো ব্যাগ থেকে ১ হাজার টাকা মূল্যমানের ২০০টি এবং ৫০০ টাকা মূল্যমানের ১০০টি জাল নোট উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুলারহাট থানায় The Special Powers Act-এর ২৫A(B) ধারায় মামলা করা হয়েছে।

লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ৩৪৮ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মো. জাহিদুল হাসান রাকিব (৩৮) ও মো. নুরুল ইসলাম (৩৭)। পুলিশ জানায়, ১ সেপ্টেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে একটি চারতলা ভবনের তৃতীয় তলার একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।

চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. হাছনাইন (২৬) ও মো. হাফেজ (৪০) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, ১ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩৫ মিনিটে মোস্তাফিজের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে।

ভোলা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভোলায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, জাল নোট ও ইয়াবাসহ গ্রেপ্তার ৬

০২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top