শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

ঝিলংজার সিকদার পাড়া থেকে সুতারচর ব্রিজ পর্যন্ত কার্পেটিং রাস্তায় ব্যাপক অনিয়মের অভিযোগ: তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির

[print_bangla]

মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া ঝিলংজা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সিকদার পাড়া থেকে সুতারচর ব্রিজ পর্যন্ত কার্পেটিং সড়ক নির্মাণকাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান
“নাহার এন্টারপ্রাইজ” এর বিরুদ্ধে।
নিম্নমানের সামগ্রী ব্যবহারের মাধ্যমে কাজ শেষ করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।

এদিকে সরেজমিন পরিদর্শন করে জানা যায়,রাস্তার কার্পেটিং কাজ ১নং খোয়া দিয়ে করার কথা থাকলেও আইনের নিয়মকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ২ ও ৩নং খোয়া ব্যবহার করছে দায় সারছে নাহার এন্টারপ্রাইজ নামের এই ঠিকাদারি প্রতিষ্ঠান, যা কোন ভাবেই গ্রহনযোগ্য নয় বলে জানান স্হানীয়রা।

অনিয়মের বিষয়ে ঠিকাদার মোস্তফা ও প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার রনির সাথে যোগাযোগ করা হলে রনি জানান, ঠিকাদার মোস্তফার নির্দেশেই সবকিছু হচ্ছে। তবে ঠিকাদার মোস্তফার মোবাইল নম্বর চাইলে তা নেই বলে এড়িয়ে যান ইঞ্জিনিয়ার, ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সিকদার পাড়া রাস্তার কাজ

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মুঠোফোনে বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেওয়ায় তার মন্তব্য পাওয়া যায়নি।

রাস্তায় নিম্ন মানের খোয়া ব্যবহার করে কাজ করছে বলে জানতে, স্থানীয় ইউপি সদস্য শরীফ উদ্দিনকে কল করলে জানান
আমি সরেজমিন পরিদর্শন করেছি, অভিযোগের সাথে বাস্তবতার মিল রয়েছে। রাস্তায় ২ ও ৩ নম্বর নিম্নমানের খোয়া ব্যবহার করে কাজ শেষ করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন যে এই রাস্তাটি তিনি নিজেই ২০১৭ সালে নির্মাণ করেছিলেন। তবে পরবর্তীতে নিজের ফেসবুক পেজে রাস্তাটি ২০১৯ সালে নির্মিত বলে পোস্ট দেওয়ায় সচেতন মহলের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।

এবিষয়ে জানতে চাইলে কক্সবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবুল হাসানাত মহিউদ্দিন জানান, বিষয়টি তাঁর আগে জানা ছিল না। সাংবাদিকদের মাধ্যমে অবগত হয়ে তিনি অতিসত্বর অফিস থেকে লোক পাঠিয়ে যাচাই-বাছাই করবো, এবং অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আরও জানতে, কক্সবাজার সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আল আমিনকে কল করলে তিনি জানান, এই অনিয়মের বিষয়ে এর আগেও অভিযোগ এসেছে।
কাজের গুণগত মান নির্ধারণে সরেজমিন নমুনা সংগ্রহ করে সরকারি ল্যাবে পাঠানোর কথা থাকলেও তা এখনো পাঠানো হয়নি। তিনি দ্রুত ল্যাবে নমুনা পাঠিয়ে পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

স্হানীয় ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার রাস্তাঘাট উন্নয়নে এ ধরনের অনিয়ম ও দুর্নীতি চলতে থাকলে সাধারণ মানুষের নিরাপদ চলাচল বাধাগ্রস্ত হবে বলে। অবিলম্বে “নাহার এন্টারপ্রাইজ” এর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঝিলংজার সিকদার পাড়া থেকে সুতারচর ব্রিজ পর্যন্ত কার্পেটিং রাস্তায় ব্যাপক অনিয়মের অভিযোগ: তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির

০৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top